• জাতীয়

‎মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‎

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ফ্লাইওভারটির ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রমনা থানার এসআই সুশান্ত কুমার।

‎নিহতরা হলেন— মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক (২১) ও সিএনজি অটোরিকশার চালক নয়ন তালুকদার (৭০)।

‎সুশান্ত কুমার জানান, মোটরসাইকেলটি মগবাজার ওয়ারলেসের দিক থেকে উঠে রাজারবাগের দিকে যাচ্ছিলো। আর অটোরিকশাটি শান্তিনগরের দিক থেকে মালিবাগ দিকে যাচ্ছিলো।

‎ফ্লাইওভারের সংঘর্ষে নয়ন ও ইয়াসিন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এসআই।

‎এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরেকজন আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

‎জানা যায়, নিহত ইয়াসিন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার বাসা রাজধানীর বাসা মুগদা এলাকায়। এদিকে নয়ন তালুকদারের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়, তিনি যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন।

মন্তব্য (০)





image

৮০ টাকার নিচে মেলে না কোন সবজি, দেশি মাছ যেন সোনার হরিণ

নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...

image

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে অঞ্চলভিত্তিক: ডিএসসিসি...

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...

image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...

image

রোববার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের ...

নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

image

রাষ্ট্রপতি নির্বাচনে অলির নামে দুটি মনোনয়নপত্র কেন

নিউজ ডেস্ক : ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনে...

  • company_logo