• আন্তর্জাতিক

জন এফ কেনেডির ৩৫ বছর বয়সি নাতনি তাতিয়ানা শ্লসবার্গের মৃত্যু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি ও পরিবেশবিষয়ক সাংবাদিক তাতিয়ানা শ্লোসবার্গ ৩৫ বছর বয়সে মারা গেছেন। জন এফ কেনেডি লাইব্রেরি ফাউন্ডেশনের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের সুন্দর তাতিয়ানা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মারা গেছেন। তিনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন।’

গত নভেম্বরে তাতিয়ানা জানান, তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। এক প্রবন্ধে তিনি লেখেন, চিকিৎসকদের মতে তার বেঁচে থাকার সম্ভাবনা এক বছরেরও কম। গত মাসে প্রকাশিত ‘এ ব্যাটল উইথ মাই ব্লাড’ শীর্ষক নিবন্ধে তিনি জানান, ২০২৪ সালের মে মাসে তার দ্বিতীয় সন্তানের জন্মের পর তার শরীরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে।

অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া রক্ত ও অস্থি মজ্জার একটি দ্রুত ছড়িয়ে পড়া ক্যানসার, যা স্বাভাবিক রক্তকণিকা তৈরিতে বাধা সৃষ্টি করে। শ্লোসবার্গ কেমোথেরাপি ও অস্থি মজ্জা প্রতিস্থাপনসহ বিভিন্ন চিকিৎসা নিলেও চিকিৎসকরা ইতিবাচক পূর্বাভাস দিতে পারেননি।

ডিজাইনার এডউইন শ্লোসবার্গ ও যুক্তরাষ্ট্রের কূটনীতিক ক্যারোলিন কেনেডির কন্যা তাতিয়ানা লেখেন, তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল সন্তানদের নিয়ে—যারা তাকে মনে রাখতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, তার মৃত্যু পরিবারের জন্য আরেকটি গভীর বেদনার কারণ, কারণ কেনেডি পরিবার আগেও একাধিক ব্যক্তিগত ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে।

উল্লেখ্য, জন এফ কেনেডি ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত হন এবং তার চাচা জন এফ কেনেডি জুনিয়র ১৯৯৯ সালে বিমান দুর্ঘটনায় মারা যান।

সূত্র: বিবিসি

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo