• লিড নিউজ
  • জাতীয়

‎খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
‎
‎খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠত হবে জানাজা। তাকে বহন করা হয়েছে লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো একটি ফ্রিজার ভ্যানে। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটকলে তার মরদেহ আনা হয়।
‎
‎আজ (বুধবার, ৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসনের মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যান সংসদ ভবন এলাকায় পৌঁছায়।
‎
‎খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
‎
‎জানাজায় উপস্থিত আছেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতারা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং বিদেশি অতিথিরা। পুরো আয়োজন পরিচালনা করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মন্তব্য (০)





image

‎বিশ্বশান্তি ও মানবসেবায় লাল-সবুজের পতাকা উজ্জ্বল করছেন ব...

১

নিউজ ডেস্কঃ আফ্রিকার সংঘাতকবলিত বিভিন্ন অঞ্চলে প্রতিকূল পরিস...

image

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও...

২

‎নিউজ ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনা...

image

‎দূষিত শহরের তালিকায় বিশ্বে পঞ্চম ঢাকা

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণে বিশ্বের ১...

image

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আজ, যেসব অঞ্চলে বৃষ্ট...

৪

‎নিউজ ডেস্কঃ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অ...

image

‎বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপা...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ই...

  • company_logo