• লিড নিউজ
  • জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনি তফসিলে কোনো পরিবর্তন হবে না: ইসি মাছউদ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনি তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
‎
‎আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচন কমিশনের যাচাই বাছাই এখনও হয়নি। উনি এর আগেই ইন্তেকাল করেছেন। কাজেই ওনার মৃত্যুতে নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনের সময়সূচী সঠিক থাকবে।’
‎
‎তিনি বলেন, ‘উনি যেসব আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, সেখানে ওই দলেরই বিকল্প প্রার্থী দেয়া হয়েছে। কাজেই আমার মনে হয় যে এ বিষয়টা এমনিই সুরাহা হয়ে যাবে।’
‎
‎নির্বাচন কমিশনার বলেন, ‘এসব কারণে খালেদা জিয়ার মনোনয়ন জমা দেয়া আসনগুলোতে নতুন করে তফসিলে কোনো পরিবর্তন করতে হবে না।’
‎
‎আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিনটি আসনে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া।
‎
‎সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে খালেদা জিয়ার পক্ষ থেকে তার দলের নেতাকর্মীরা ওই আসনগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এ প্রধানমন্ত্রী।

মন্তব্য (০)





image

‎বিশ্বশান্তি ও মানবসেবায় লাল-সবুজের পতাকা উজ্জ্বল করছেন ব...

১

নিউজ ডেস্কঃ আফ্রিকার সংঘাতকবলিত বিভিন্ন অঞ্চলে প্রতিকূল পরিস...

image

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও...

২

‎নিউজ ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনা...

image

‎দূষিত শহরের তালিকায় বিশ্বে পঞ্চম ঢাকা

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণে বিশ্বের ১...

image

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আজ, যেসব অঞ্চলে বৃষ্ট...

৪

‎নিউজ ডেস্কঃ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অ...

image

‎বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপা...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ই...

  • company_logo