• সমগ্র বাংলা

দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে এমপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : আচরনবিধি মেনে বড় ধরনের শোডাউন ছাড়াই আনন্দ উল্লাস এবং উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের ৬টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র দাখিল করেছেন সম্ভাব্য এমপি প্রার্থীরা। সিমিত সংখ্যক নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে 

জেলা রিটানিং অফিসার এবং উপজেলা পর্য্যায়ে সহকারি রিটানিং অফিসারের কাছে মনোয়নপত্র তুলে দিয়েছেন তারা।

দিনাজপুর সদর ৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে গতকাল দলীয় নেতারা মনোনয়নপত্র দাখিল করলেও বিকল্প হিসেবে আজ সোমবার বিএনপির দলীয় প্রার্থী হিসেবে পৃথক ভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন ( দিনাজপুর পৌরসভার) সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। 

 আওয়ামীলীগ ছাড়া নির্বাচন মূখি জামায়াতে ইসলামী, জাতীয় পাঁটিসহ বাম জোটের প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন। 

সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র দাখিলের চুড়ান্ত তথ্য জানাতে চেয়েছেন জেলার সিনিয়র নির্বাচন অফিসার জিলহাজ উদ্দিন।

মন্তব্য (০)





image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

image

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

২

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

৪

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

৫

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

  • company_logo