• সমগ্র বাংলা

গাইবান্ধা-০১ আসন থেকে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী জিয়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার ডা. জিয়াউল ইসলাম জিয়া মনোনয়ন জমা দিয়েছেন। 

শনিবার বিকেলে গাইবান্ধা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং আজ সোমবার দুপুরে  জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জমা দেন।এসময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দেওয়া  কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়ন ফরম জমা দেওয়া শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় খন্দকার ডা. জিয়াউল ইসলাম জিয়া বলেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। দল ও জনগণের ওপর তার আস্থা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির স্থানীয় নেতারা জানান, গাইবান্ধা-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে খন্দকার ডা. জিয়াউল ইসলাম জিয়া দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে তিনি জনগণের সমর্থন নিয়ে বিজয়ী হবেন।

 

 

মন্তব্য (০)





image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

image

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

২

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

৪

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

৫

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

  • company_logo