• আন্তর্জাতিক

আইএসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারাল ৩ তুর্কি পুলিশ অফিসার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমের ইয়ালোভা প্রদেশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয়জন আইএসআইএল (আইএস) সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন তুর্কি পুলিশ কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি হাবার জানায়, রোববার (২৮ ডিসেম্বর) ইয়ালোভা প্রদেশের এলমালিক গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় সেখানে অবস্থানরত সন্দেহভাজন আইএস সদস্যদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়। এসময় এমন রক্তক্ষয়ী অবস্থার সৃষ্টি হয়।

অভিযান জোরদার করতে পার্শ্ববর্তী বুরসা প্রদেশ থেকে বিশেষ বাহিনী পাঠানো হয়। নিরাপত্তাজনিত কারণে ওই এলাকার আশপাশে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ইয়ালোভা গভর্নরেট কাছাকাছি পাঁচটি স্কুলের ক্লাস স্থগিত ঘোষণা করে।

এর আগে বৃহস্পতিবার দেশজুড়ে ১২৪টি স্থানে একযোগে অভিযান চালিয়ে ১১৫ জন আইএসআইএল সন্দেহভাজনকে আটক করার কথা জানায় তুর্কি কর্তৃপক্ষ। ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় জানায়, এসব সদস্য ছুটির মৌসুমে বিশেষ করে অমুসলিমদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলতি মাসের শুরুতে প্রতিবেশী সিরিয়ার মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলে আইএসআইএলের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালায়। এতে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। পালমিরা শহরে এক হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হওয়ার এক সপ্তাহ পর এসব হামলা চালানো হয়।

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo