• লিড নিউজ
  • জাতীয়

ভোটকেন্দ্র মেরামত, সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান বা স্থাপনা সংস্কার বা মেরামত, সিসি ক্যামেরা স্থাপন বা সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের ভাঙ্গা ও সংকীর্ণ রাস্তা মেরামত করতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।
‎
‎এতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সময়সূচি ঘোষণা করেছেন। ঘোষিত সময়সূচি অনুসারে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়। উক্ত নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এমন প্রতিষ্ঠান/স্থাপনাসমূহ সংস্কার/মেরামত, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন/সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের ভাঙ্গা ও সংকীর্ণ রাস্তা মেরামত প্রয়োজন হলে এ বিষয়ে নির্বাচন কমিশনের সম্মতির প্রয়োজন হবে না মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

মন্তব্য (০)





image

‎বিশ্বশান্তি ও মানবসেবায় লাল-সবুজের পতাকা উজ্জ্বল করছেন ব...

১

নিউজ ডেস্কঃ আফ্রিকার সংঘাতকবলিত বিভিন্ন অঞ্চলে প্রতিকূল পরিস...

image

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান উদ্ভাবনের তাগিদ বিজ্ঞান ও...

২

‎নিউজ ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনা...

image

‎দূষিত শহরের তালিকায় বিশ্বে পঞ্চম ঢাকা

৩

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণে বিশ্বের ১...

image

নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আজ, যেসব অঞ্চলে বৃষ্ট...

৪

‎নিউজ ডেস্কঃ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অ...

image

‎বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপা...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ই...

  • company_logo