• সমগ্র বাংলা

জামালপুরে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : হঠাৎ শীতের তীব্রতা বাড়তে থাকায় দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করতে পাশে দাঁড়িয়েছে "বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেশন অর্গানাইজেশন"। সেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে জামালপুরে শীত বস্ত্র বিতরণ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে পৌর শহরের ফৌজদারী মোড় ও রেল স্টেশন এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

হঠাৎ বেড়ে যাওয়া শীতে যখন নিম্নআয়ের মানুষগুলো চরম দুর্ভোগে সময় কাটাচ্ছে, তখন বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেশন অর্গানাইজেশনের এই উদ্যোগ তাদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দেয়।

এ সময় ১শ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল)  ও ৪০জন এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জে. এম. রিয়াদ হাসান ও সুমন শান্ত। এছাড়া আরও উপস্থিত ছিলেন সভাপতি রিফাত আহমেদ, সহ সভাপতি তুষার আহমেদ, ফয়সাল আকন্দ, সাংগঠনিক সম্পাদক আকরাম শেখ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিলন, যুগ্ন-সাধারণ সম্পাদক তুহফাতুল জিনান। অর্থ সম্পাদক শোভন দ্বীপ প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিনিয়র সহ সভাপতি জান্নাত ফাতেমা রুমকি। তিনি বলেন, এই ব্লাড সংগঠনটি ৬৪ জেলা নির্ভর অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। উদ্দেশ্য রক্তদানের পাশাপাশি সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আমরা এই সংগঠনের হয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। যেমন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,  বৃক্ষরোপণ, বিভিন্ন বিশেষ দিনে খাদ্য সামগ্রী বিতরণ, রমজান ঈদে দরিদ্র দের মাঝে উপহার সামগ্রী বিতরণ, বেকারত্ব নিরসনে কাজ পাইয়ে দেয়ার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণে উদ্ভুদ্ধ ও পরামর্শ দান এবং কিছু সাহায্যের মাধ্যমে তাদের কর্মক্ষম গড়ে তোলা। 

তিনি আরও বলেন, অসহায় রোগীদের ওসুধের পাশাপাশি চিকিৎসার খরচে সাধ্যমতো সাহায্য করা। সরকার ও বিত্তবানরা আমাদের পাশে এসে দাঁড়ালে আমরা আরও উন্নয়ন মূলক কাজে অংশ নিতে পারবো।

মন্তব্য (০)





image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

image

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

২

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

৪

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

image

রূপপুরের প্রথম ইউনিটে সব পরীক্ষা শেষ, বিদ্যুৎ উৎপাদনের প্...

৫

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউ...

  • company_logo