• সমগ্র বাংলা

লালমনিরহাটে ক্যাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব বিনিয়োগ ও ক্রয় চুক্তি বাতিল এবং জ্বালানি অপরাধীদের বিচারের দাবিতে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ২ ঘন্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে লালমনিরহাট সাধারণ পাঠাগারের সামনের মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) লালমনিরহাটের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট চিত্তরঞ্জন রায়,প্রেসক্লাব লালমনিরহাটের যুগ্ম সদস্য সচিব ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন বিদ্যুৎ,শিক্ষক মাসুম মিয়া,প্রফেসর হারুন অর রশিদ, ক্যাব লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি শহীদ ইসলাম সুজন,সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম,ক্যাব সদস্য মাহমুদা খাতুন মনা সহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে বিষয়বস্তু উপর আলোচনা সভা ও ধারণাপত্র বিতরণ করা হয়েছে। এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেয়।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo