ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাককে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
শুক্রবার, দেশটির একটি আদালত দিয়েছেন এই রায়। মামলায় তার বিরুদ্ধে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন রিঙ্গিত স্থানান্তরের অভিযোগ তোলা হয়েছিলো। মোট ২৫টি অভিযোগে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১১ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৪০ বছর অতিরিক্ত কারাভোগের সাজাও দেয়া হয়েছে।
৭২ বছর বয়সী নাজিব রাজ্জাক ২০২২ সাল থেকে কারাবন্দি। এর আগে, রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের অর্থ কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।
নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...
নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

মন্তব্য (০)