ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন আজ (শনিবার, ২৭ ডিসেম্বর)। তার কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আজ সকালে সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহিদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’
এছাড়া পোস্টে বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শাহবাগে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এর আগে গতকাল (শুক্রবার, ২৭ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর থেকে ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি করছে ইনকিলাব মঞ্চ। কনকনে শীতের রাতেও তারা শাহবাগে অবস্থান করে।
নিউজ ডেস্ক : বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
নিউজ ডেস্ক : রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে...
নিউজ ডেস্ক : রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়...
নিউজ ডেস্ক : দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত দেখ...
নিউজ ডেস্ক : রোববার সড়কপথে কিশোরগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্য...

মন্তব্য (০)