ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত চরিত্র আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রমপুরী নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। নরসিংদী থেকে তাকে ধরা হয় বলে জানানো হয়।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে তাকে গ্রেফতারের পর জিএমপির কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে দ্রুতই আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গেল কয়েকদিন ধরেই নিজের ফেসবুক পেজে গণমাধ্যমে হামলার পক্ষে নানা যুক্তি উপস্থাপন করে আসছিলেন বিক্রমপুরী। সম্প্রতি তিনি ওসমান হাদির হত্যাকারীকে ধরতে না পারায় পুলিশকে ব্যঙ্গ করে পোস্ট করেন। আরেক পোস্টে তিনি বলেছেন, 'বলল, গান ম্যান লাগবে? বললাম, ম্যানের উপর আস্থা নেই। শুধু গান হলেই চলবে।'
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...
নিউজ ডেস্ক : স্থল নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল ও উ...
নিউজ ডেস্ক : প্রশাসনে ফের রদবদল করেছে সরকার। বিসিএস (প্রশাসন...
নিউজ ডেস্ক : বিএনপি রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

মন্তব্য (০)