• তথ্য ও প্রযুক্তি

হ্যাশট্যাগ ব্যবহারে ইনস্টাগ্রামের নতুন নিয়ম

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ইনস্টাগ্রাম এখন থেকে পোস্ট বা রিলসে হ্যাশট্যাগ ব্যবহারের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রিয় সামাজিক মাধ্যমটি ঘোষণা করেছে যে, একটি পাব্লিক পোস্টে সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, অনেক হ্যাশট্যাগ ব্যবহার করার মাধ্যমে কনটেন্টের রিচ বা ভিউ বাড়ানো সম্ভব নয়। বরং কম কিন্তু প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করলে কনটেন্ট সঠিক দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা বেশি থাকে।

নতুন এই সিদ্ধান্তের লক্ষ্য হলো হ্যাশট্যাগের অপব্যবহার ঠেকানো এবং কৃত্রিমভাবে ভিউ বা এনগেজমেন্ট বাড়ানোর প্রবণতা কমানো। অনেক ব্যবহারকারী অতিরিক্ত সাধারণ হ্যাশট্যাগ যেমন #reels বা #explore ব্যবহার করেন, যা আসলে পোস্টের পারফরম্যান্সে তেমন কোনো ইতিবাচক প্রভাব ফেলে না, বরং কখনো কখনো রিচ কমিয়ে দিতে পারে।

২০১১ সালে ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ফিচার চালু হওয়ার পর এটি কনটেন্ট খোঁজা এবং নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ উপায় হয়ে ওঠে। আগে একটি পোস্টে সর্বোচ্চ ৩০টি হ্যাশট্যাগ ব্যবহার করা যেত, কিন্তু এর অপব্যবহারের কারণে প্ল্যাটফর্মটি এখন নতুন নিয়ম চালু করেছে।

ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটরদের পরামর্শ দিয়েছে, তাদের কনটেন্টের ধরন অনুযায়ী প্রাসঙ্গিক হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত, যাতে সেই নির্দিষ্ট বিষয়টির প্রতি আগ্রহী ব্যবহারকারীদের কাছে সহজেই পৌঁছানো যায়। থ্রেডসেও হ্যাশট্যাগ ব্যবহারে সীমা আরোপ করা হয়েছে, এবং ইনস্টাগ্রামের লক্ষ্য হলো কমিউনিটিভিত্তিক কনটেন্টকে উৎসাহিত করা এবং 'এনগেজমেন্ট হ্যাকিং' কমানো।

সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo