• সমগ্র বাংলা

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে আটক করেছে পুলিশ।

‎সোমবার (২২ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে সদর থানার টুটপাড়া এলাকা থেকে আটক করা হয় তাকে।

‎তনিমা ওরফে তন্বীর ভাড়া করা ফ্ল্যাটেই গুলিবিদ্ধ হন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার। পুলিশ বলছে, যে বাসায় গুলিবিদ্ধ হয়েছেন মোতালেব সেখানে ইয়াবা, মদের খালি বোতল ও গুলির খোসা পাওয়া গেছে।

‎প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা, সাথে থাকা সহযোগীরাই গুলি করেছে মোতালেবকে। কানের পাশে লেগে বেরিয়ে যায় গুলি। হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরিবার জানায়, মোতালেব এক সময় শ্রমিক লীগের সাথে যুক্ত ছিলেন। কয়েক মাস আগে যোগ দেন এনসিপি'র সহযোগী সংগঠন, জাতীয় শ্রমিক শক্তিতে।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo