• আন্তর্জাতিক

‎নাইজেরিয়ায় মুক্তি পেলো অপহৃত ১৩০ শিক্ষার্থী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নাইজেরিয়ার মধ্যাঞ্চলের নায়েজার প্রদেশে গণঅপহরণের শিকার ক্যাথলিক স্কুলের  ১৩০ স্কুলশিশু ও বেশকিছু কর্মীদের মুক্তি দেয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

‎গতকাল রোববার (২১ ডিসেম্বর) এ ঘোষণা দেয় দেশটির প্রশাসন। জানিয়েছে, এখন আর বন্দিদশায় নেই কেউ। গেলো নভেম্বরে, সশস্ত্র বন্দুকধারীরা একটি ক্যাথলিক স্কুলে হানা দেয়। এরপর থেকেই নিখোঁজ ছিল ৩১৫ শিক্ষার্থী ও স্কুল কর্মীরা।

‎তবে, চলতি মাসের শুরুতে ১০০ জনকে মুক্তি দেয়া হয়। তবে আসলেই সবাই মুক্ত হয়েছে কীনা তা নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। কারণ— কয়জন অপহরণের শিকার হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি।

‎ঘটনার সময়ে অনেকেই পালিয়ে গিয়েছিল। আর অনেকের বাড়ি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় তাদের খোঁজ নেয়া সম্ভব হয়নি। তাই ধারণা করা হচ্ছে, দুই দফায় সবাইকেই মুক্তি দেয়া হয়েছে।

‎এটি দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানে লক্ষ্যভিত্তিক হামলার সর্বশেষ ঘটনা। নভেম্বরের আগে কয়েকদিনের মধ্যে অন্য কিছু স্কুল ও চার্চে অপহরণ ও হত্যা ঘটেছিল।

মন্তব্য (০)





image

রেড ক্রসের কর্মকর্তার সঙ্গে কারাবন্দি সু চির সাক্ষাত নিয়ে...

নিউজ ডেস্ক : ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরস...

image

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্...

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানি...

image

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্...

image

‎সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি ঐ...

image

তরুণদের মাদকমুক্ত হওয়া জরুরি: মোদি

নিউজ ডেস্ক : একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে যুবসমাজকে মাদ...

  • company_logo