• সমগ্র বাংলা

লালমনিরহাটের নারীদের স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: স্বাস্থ্যসেবা নারীর অধিকার,অস্বীকার নয়, অগ্রাধিকার এই শ্লোগানে লালমনিরহাটে নারীর স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি নেছারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফিডা।এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামীণ নারীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও গান পরিবেশনের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়। ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী রাজিব মোঃ নাসের। বিশেষ অতিথি ছিলেন সুন্দ্রাহবি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, কালিগঞ্জ থানার উপ পরিদর্শক মফিজুল ইসলাম, সাংবাদিক মোকলেসুর রহমান টুকু।
এ সময় উপস্থিত নারী ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo