ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ওসমান হাদির মৃত্যু ঘিরে সাম্প্রতিক বিশৃঙ্খলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। জনগণ ডেমোক্রসির প্রত্যাশা করলেও সরকার মবোক্রেসি লালন করছে। মবকে কঠোরভাবে দমন করতে হবে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক মতবিনিময় সভায় এই কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিকাণ্ডের ঘটনা দেশের জন্য লজ্জার। এটা শুধু দুঃখ প্রকাশ করে চলবে না। রাজনীতিবিদরা রাষ্ট্রের চালক হলেও সাংবাদিকরা তাদের দিক নির্দেশক। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী দেরিতে আসার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় ব্যক্তি নয় গণতন্ত্রকে শক্তিশালী করার জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন বলে মন্তব্য করেন তিনি।
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির অভ্যন্তর...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে...
নিউজ ডেস্কঃ নিজের স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প...
নিউজ ডেস্কঃ একটি দল পতিত স্বৈরাচারকে সুবিধা দেয়ার অপচেষ...

মন্তব্য (০)