• সমগ্র বাংলা

জামালপুরে ভারতীয় রুপিসহ যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জের সাতানীপাড়া সীমান্ত থেকে ১৮ হাজার ভারতীয় রুপিসহ মোঃ আসাদ (২৮) নামে এক যুবককে আটক করেছে জামালপুর-৩৫ বিজিবি।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধায় সাতানীপাড়া বিওপির সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ আসাদ বকশীগঞ্জ উপজেলার বালু গ্রাম বালুগ্রাম এলাকার মৃত আবু হোসেনের ছেলে।

জামালপুর-৩৫ বিজিবি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি জানান, চোরাচালানী অভিযান পরিচালনার অংশ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে সাতানীপাড়া এলাকায় ১৮ হাজার ভারতীয় রুপি ও নগদ ২৫০০ টাকা সহ মোঃ আসাদকে আটক করা হয়। জব্দকৃত ভারতীয় রুপি ও চোরাচালানী মালামাল সহ আসামী মোঃ আসাদকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধে অভিযান চলছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo