ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের বন্দরে ফুফু'র বাড়িতে বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আশিক(৯) ও আরিয়ান(১১) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাসেরগাঁও ইটখোলার পুকুরে এঘটনা ঘটে। মৃত দুই শিশু রাজধানী হাজারীবাগ ঝাউলাঠি চৌরাস্তা এলাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী খলিল মিয়ার ছেলে।
নিহতের মামাতো ভাই রোহান ও মাহিন জানান, আজ দুপুরে পরিবার সহ ফুফু'র বাড়িতে বেড়াতে এসে বিকেলে বেটমিন্টন খেলে শরীরে বালু থাকায় তারা তিনজন মিলে পুকুরে গোসল করতে নেমে আশিক ও আরিয়ান সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়।
পরে রোহান বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্থানীয়রা পুকুর থেকে সাড়ে পাঁচটায় আরিয়ানকে মৃত উদ্ধার করে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত আটটায় আশিকের মরদেহ উদ্ধার করে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

মন্তব্য (০)