• সমগ্র বাংলা

বগুড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : 'দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ' প্রতিপাদ্যতে নানা আয়োজনের পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস। জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের আয়োজনে বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম ইমরুল কায়েস।

র‍্যালি পরবর্তী দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা: খুরশিদ আলম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক অমিত সরকার। রাশেদুল হাসান শাহিনের উপস্থাপনায় সভায় বক্তারা দেশের উন্নয়নে রেমিট্যান্সের গুরুত্ব, দক্ষতা প্রশিক্ষণ এবং সেবা সহজীকরণের মাধ্যমে প্রবাসগামী কর্মীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। দিবসটি উপলক্ষ্যে একই দিন টিটিসি খেলার মাঠে চাকুরি মেলা অনুষ্ঠিত হয় যেখানে ১৩ টি স্টল এর মাধ্যমে দিনব্যাপী নানা সেবা প্রদান করা হয়। 

মন্তব্য (০)





image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

১

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

image

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

৩

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

৫

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

  • company_logo