• শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল আজ, দেখবেন যেভাবে

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) এবং সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিগ্রি পাশ কোর্সের (বিএ, বিএসসি, বিএসএস, বিবিএস) রেজাল্ট কাল প্রকাশিত হবে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন রেকর্ড হিসেবে ধরা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ৮টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হতে পারে। উল্লেখ্য, ডিগ্রি (পাশ) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ অক্টোবর শেষ হয়।

মোবাইল ফোনে ফল দেখার নিয়ম: ফল জানতে প্রার্থীরা মোবাইল ফোনে ক্ষুদেবার্তা (SMS) ব্যবহার করতে পারবেন। ফল জানার জন্য “nu roll no” লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। তারপর ফিরতি বার্তায় ফল পাওয়া যাবে।

ওয়েবসাইটে ফল দেখার ধাপ: প্রার্থীরা http://results.nu.ac.bd/ ওয়েবসাইট থেকে ফল দেখতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখা সম্ভব। এছাড়াও ফল শিট ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

 

মন্তব্য (০)





image

বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের ১ম অ্যাডহক কমিটি গঠিত

নিউজ ডেস্ক : দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

image

গাঁজা সেবন ইস্যুতে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বি...

জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যাল...

image

‎উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন ...

নিউজ ডেস্কঃ উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ...

image

‎চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয়: মা...

নিউজ ডেস্কঃ আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিত...

image

শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করার উদ্যোগ

নিউজ ডেস্কঃ দেশের নতুন প্রজন্মকে মুখস্থনির্ভর পড়াশোনার ...

  • company_logo