• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সভায় প্রবাসীদের অবদান, নিরাপদ ও দক্ষ অভিবাসনের গুরুত্ব এবং রেমিট্যান্সের মাধ্যমে জাতীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, দক্ষতা অর্জন করে বিদেশে গেলে প্রবাসীরা যেমন নিরাপদ থাকবেন, তেমনি তাঁদের উপার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। অভিবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সরকার ও প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, অবৈধ পথে অভিবাসন ঝুঁকিপূর্ণ; তাই নিরাপদ ও নিয়মিত চ্যানেলে বিদেশ গমনের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রবাসীদের অধিকার সুরক্ষা, পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা এবং দক্ষতা উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে সচেতনতামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (০)





image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

১

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

image

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

৩

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

৪

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

image

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

৫

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী‌-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের ...

  • company_logo