ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছে, সেটা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছে।
আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, চিকিৎসকরা খুবই আশাবাদী, বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...
নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...
নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

মন্তব্য (০)