• লিড নিউজ
  • জাতীয়

দ্বাদশ নির্বাচনের ‘ডামি’ প্রার্থীদের বিষয়ে যে দাবি উঠল

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ‘ডামি’ প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে এই দাবি আদায়ে নির্বাচন কমিশনকে (ইসি) একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সংগঠনটি।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির নেতারা বলেন, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন, তারা প্রকারান্তরে ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন।  

সংগঠনের সভাপতি রিফাত রশীদ বলেন, গত ২০২৪ সালের ‘ডামি’ নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তারা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। ওই নির্বাচনে যারা ছিলেন তারা জনমতের তোয়াক্কা করেননি।

রিফাত রশীদ আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার চেষ্টা করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তিনি এই ‘সমঝোতার’ সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছিল। অথচ এখন অনেক রাজনৈতিক দল তাদের (আওয়ামী লীগ) ভোটের জন্য সিজদা দিতে অস্থির হয়ে উঠেছে। পলাতক ফ্যাসিস্টের ষড়যন্ত্রের জবাবে ছাত্র আন্দোলন হার্ডলাইনে যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইমরান বলেন, গত ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের বাইরেও অনেকে এমপি হয়েছেন। তারা জুলাই আন্দোলনের সময় গণহত্যাকে সমর্থন করেছেন। কাজেই ওই ডামি নির্বাচনে যারাই প্রার্থী হয়েছিলেন, তাদের যেন ২৬ সালের নির্বাচনে কোনো সুযোগ দেওয়া না হয়।

মন্তব্য (০)





image

ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ইসলামে...

image

‘আগে রিকশায় চড়তেন, জুলাই চেতনা বিক্রি করে অনেকে এখন প্রাড...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ‘বিক্রি করে&rs...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ মন...

image

‎বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা...

নিউজ ডেস্কঃ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক ...

image

‎আশুরার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সমাজে সম্প্রীতি সুদৃঢ় করতে...

নিউজ ডেস্কঃ ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈ...

  • company_logo