• সমগ্র বাংলা

ইসলামপুরে বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে জেলার ইসলামপুর উপজেলায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ইসলামপুর উপজেলা অডিটরিয়াম চত্তরে উপজেলা, পৌর বিএনপির ও অসংগঠনের নেতাকর্মীদের ব্যানারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ.এস.এম.আব্দুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে এ.এস.এম.আব্দুল হালিম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে বহু কাঙ্খিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে সেই নির্বাচনে সবাইকে এতোপ্রোতভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীর্ষে ভোট দেয়ার আহণান জানান তিনি।

তিনি বলেন, পরাজিত শক্তি দেশের ভোটের সুষ্ঠু  পরিবেশকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নাশকতা করে চলেছে। তাদেরকে প্রতিহত করার আহবান জানান তিনি।

আব্দুল হালিম বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন তিনি দেশে ফিরে দেশ পরিচালনার দায়িত্ব নিবেন।

তার হাতে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এসময় তিনি হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মহান বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপি নেতা জয়নাল আবেদীন সরকারের সভাপতিতে বক্তব্য রাখেন, নবী নেষয়াজ খান লোহানী বিপুল, আব্দুর রউফ, জিয়াউল হক সনেট, এনামুল করিম, আজিজুর রহমান চৌধুরী, বিপুল সরদার,রুহুল আযম লুলু,জাকিউল ইসলাম, মাহাবুবুল আলম, মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন,কামরুল শ্রমিক নেতা আবুল হাসেম প্রমুখ।

এসময় বক্তরা ইসলামপুরের এমপি প্রার্থী  এ.এস.এম আব্দুল হালিমকে চুড়ান্ত মনোনয়নের দাবি জানান।

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo