• সমগ্র বাংলা

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুই বোটসহ ২৩ জন আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : অবৈধভাবে মিয়ানমারে পাচারকালে দুটি ইঞ্জিন চালিত বোটসহ ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট উদ্ধার এবং ২৩ চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বুধবার (১৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহল চলাকালে কুতুবদিয়া বহিঃনোঙর এলাকা থেকে সিমেন্ট বোঝাই বোট দুটিসহ ২৩ চোরাকারবারীকে আটক করা হয়।

নৌবাহিনী জানিয়েছে,টহলরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুলাহ কুতুবদিয়া বাতিঘর হতে ৪৬ মাইল অদূরে সন্দেহজনক দুটি কাঠের বোট দেখতে পায়। নৌবাহিনী সদস্যরা বোট দুটিকে তল্লাশির জন্য থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এসময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি আজিজুল হক’ এবং ‘এফবি রুনা আক্তার’ নামক বোট দুটি আটক করে।

পরে আটককৃত বোটগুলো তল্লাশি করে ১৭৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট এবং ৩২টি মোবাইল জব্দ করা হয়। এ সময় চোরাকারবারী দলের ২৩ জন সদস্যকেও আটক করা হয়।

অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টের বস্তাগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে নৌবাহিনী। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটকৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মন্তব্য (০)





image

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে বর্ণাঢ্য আয়োজন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...

image

জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রেজাল্ট শেয়ারিং এবং...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

image

শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতাল...

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার শাড়াতলা বাজারে পাও...

image

ডিবি হেফাজতে যুবকের মৃত্যু: ফরিদপুর ডিবি ওসি প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা...

image

বন্দরে বায়ু দূষণকারী অবৈধ খান ব্রিকস ও আল্লাহ মহান ব্রিকস...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলা...

  • company_logo