• শিক্ষা

বিজয় দিবসে এএসবির উদ্যোগে পথপ্রাণীদের ডিওয়ার্মিং ক্যাম্পেইন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে অ্যানিমাল সেভিয়ার্স অব বাংলাদেশ (এএসবি)-এর উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে পথপ্রাণীদের জন্য একটি ডিওয়ার্মিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। দিনব্যাপী পরিচালিত কার্যক্রমে ক্যাম্পাস ও আশপাশের এলাকার ২৫টিরও বেশি পথপ্রাণীকে কৃমিনাশক ট্যাবলেট ও ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।

আয়োজকরা জানান, নিয়মিত চিকিৎসার সুযোগ না থাকায় পথপ্রাণীরা প্রায়ই বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ে। সে বিষয়টি মাথায় রেখেই বিজয় দিবসের মতো একটি তাৎপর্যপূর্ণ দিনে প্রাণীদের সুস্থতা ও কল্যাণকে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়।

তাদের মতে, মহান মুক্তিযুদ্ধ আমাদের কেবল স্বাধীনতাই এনে দেয়নি, শিখিয়েছে মানবিকতা ও সহমর্মিতার মূল্যবোধও। সেই আদর্শকে ধারণ করেই পথপ্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিজয় দিবসে আয়োজিত এই ডিওয়ার্মিং ক্যাম্পেইন প্রাণীদের প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তোলার পাশাপাশি সমাজে মানবিক চেতনা জাগ্রত করার একটি প্রশংসনীয় উদ্যোগ। মানুষের স্বাধীনতার পাশাপাশি সকল প্রাণীর প্রতি সহানুভূতিই হোক প্রকৃত বিজয়- এমন বার্তাই তুলে ধরেছে এএসবির এই কর্মসূচি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ...

বগুড়া প্রতিনিধি : ক্রিকেট ও সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নসহ ক্রীড়া ও ...

image

নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করেনি কোন শিক্ষার্থী

নওগাঁ প্রতিনিধিঃ চলতি বছর এসএসসি পরীক্ষায় নওগাঁর ৭টি উপজেলার...

image

পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : একাদশ শ্রেণিতে ভর্তিতে এবারও পরীক্ষা নেই। ফলাফল...

image

শিক্ষক ১৪ জন, পরীক্ষার্থী ৫; দাখিলে সবাই ফেল

গাজীপুর প্রতিনিধি: দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র পাঁচজন। তাই ফল প্রকাশের প...

image

‎প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগ, গহীন পাহাড়ে আবারও বাজব...

নিউজ ডেস্কঃ পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া...

  • company_logo