• সমগ্র বাংলা

কালীগঞ্জে পরিবেশ রক্ষায় করণীয় নির্ধারণে বাপার পরামর্শ সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : দখল ও দূষণের চাপে ক্রমশ বিপন্ন হয়ে উঠছে কালীগঞ্জের প্রকৃতি ও পরিবেশ। এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতেই বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) উদ্যোগে পরামর্শ সব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের মিলনায়তনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

“দখল-দূষণে বিপন্ন পরিবেশ : সংকট উত্তরণে আমাদের করণীয়” শীর্ষক এ সভায় কালীগঞ্জ উপজেলার নদ-নদী ও জলাশয়ের দখল ও দূষণ, গৃহস্থালী, বাণিজ্যিক ও শিল্প বর্জ্যের ক্ষতিকর প্রভাব, অবৈধ ইটভাটা ও বায়ু দূষণ, শব্দ দূষণ, অপরিকল্পিত নগরায়ন ও যোগাযোগ ব্যবস্থার নেতিবাচক দিক, পরিবেশ স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের সংকট, জীববৈচিত্র্য ধ্বংস এবং শালবন উজাড়ের মতো গুরুতর বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

সভায় স্থানীয় বাস্তবতার আলোকে কালীগঞ্জের সার্বিক পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় করণীয় নির্ধারণ এবং ভবিষ্যৎ কর্মপন্থা প্রণয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে আয়োজকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় কমিটির সদস্য মো. হাফিজুল ইসলাম, গাজীপুর জেলা কমিটির সাধারন সম্পাদক হাসান ইউসুফ খান, কালীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইযুব, কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. মাশহুদুর রহমান সাজেদ, বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরমান ও সেক্রেটারি রফিক সরকার।

এছাড়া পরিবেশ সচেতন নাগরিক, মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।

বাপা নেতৃবৃন্দের মতে, কালীগঞ্জের পরিবেশ রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। এ পরামর্শ সভা সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ ধাপ। 

মন্তব্য (১)





image
image

কুমিল্লা ওয়াসা বোর্ডের নয়া চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি : সরকার কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্য...

image

নড়াইলের সাতবাড়িয়ায় প্রতিপক্ষের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলের পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রা...

image

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের তিন ব্যক্তিকে পুশইন প্রচেষ্ট...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবনগর উপজেলার মাধবখালী স...

image

ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান, পুনর...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌর শহরকে দখলমুক্ত ও যানজটহীন রা...

image

কুমিল্লায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম, ২৪ ঘণ্টায় ৪ নবজাতকের ম...

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার মক্কা হাসপ...

  • company_logo