• সমগ্র বাংলা

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহা-পরিচালকের পক্ষ থেকে উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান করেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ।

এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া সমাধিস্থলে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শ্রদ্ধাঞ্জলি দেন। অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হয়। ওই সময় সহযোদ্ধারা তাকে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করেন।

প্রতি বছর ১৬ ডিসেম্বর ও ২৬ মার্চ বিজিবি, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদকে শ্রদ্ধা জানাতে কাশিপুরে তার সমাধিতে উপস্থিত হয়।

মন্তব্য (০)





image

রংপুরে স্ত্রী-কন্যাকে ডিলার দেখিয়ে সারের ডিলারশিপ নিচ্ছেন...

১

সার সংকট নিরসনে সারা দেশে নতুন করে সরকারের বিসিআইসির সার ডিলার নিয়োগ তীব্র সমালোচনার মুখে পড়েছ...

image

দীর্ঘ ৮দিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতা...

২

বেনাপোল প্রতিনিধি: বাঙালি হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব শারদী...

image

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে...

image

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

৪

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠ...

image

চাটমোহরের ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা

৫

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই...

  • company_logo