• লিড নিউজ
  • শিক্ষা

‎জাতীয় দিবসগুলো আমাদের ঐক্যবদ্ধ করে: ঢাবি ভিসি

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, নানা সময় প্রতিকূলতায় পড়তে হয়েছে। এখনও কঠিন সময় পার করছি। তবে বিজয় দিবসের মতো জাতীয় দিবস আমাদের ঐক্যবদ্ধ করে।
‎
‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
‎
‎বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘হীন স্বার্থে পরস্পরকে মুখোমুখি করার চেষ্টা চলছে। আমরা বিভাজন চাই না।’
‎
‎এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘স্বাধীন ভূখণ্ডে আমাদের প্রত্যাশা ছিল ইনসাফ ভিত্তিক দেশ গড়া। কিন্তু তা সম্ভব হয়নি। বিজয় দিবসে আমাদের প্রতিজ্ঞা, গত ৫৪ বছরে যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তাদের বিচারের আওতায় এনে ইনসাফ কায়েম করা।’
‎
‎আর ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ‘বিজয়ের ৫৪ বছর পরও আমরা ইনসাফের বাংলাদেশ করতে পারিনি। আগামীর বাংলাদেশে ইনসাফের দেশ গড়তে আমাদের লড়াই জারি থাকবে।’

মন্তব্য (০)





image

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি

১

নিউজ ডেস্ক : দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি ...

image

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২

নিউজ ডেস্ক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি...

image

‎শিক্ষায় প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নৈতিকতা নিশ্চিতের আহ্ব...

৩

‎নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন,...

image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

৪

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

৫

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

  • company_logo