• লিড নিউজ
  • জাতীয়

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক শরীফ ওসমান হাদির হামলাকারীদের ধরতে। 

‎রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান। 

‎উপদেষ্টা বলেন, মানুষকে ভয় দেখাতে ও নির্বাচনের ভীত দুর্বল করতে হামলা করা হচ্ছে। তবে নির্বাচন ঘোষিত সময়েই হবে। সরকার জনগণকে সাথে নিয়ে নির্বাচনের মাধ্যমে এ ধরনের হীন, কাপুরোষিত ও চক্রান্তমূলক আক্রমণের সঠিক জবাব দেবে। 

‎রিজওয়ানা হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় আছে। সমন্বয়হীনতা থাকলে পরিস্থিতি আরও খারাপ হতো। 

‎রিজওয়ানা হাসান বলেন, বিকৃত তথ্যের মাধ্যমে যেন কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। 

‎তিনি বলেন, গণমাধ্যম গণতন্ত্রের চর্চায় সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। কিন্তু জুলাই আন্দোলনের সময় সেটার ব্যতয় ঘটেছে। তারা সঠিক তথ্য প্রচার করেনি, পারেনি বা করতে দেওয়া হয়নি। 

‎উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অবাধ তথ্য বস্তুনিষ্ট হতে হবে, বিকৃত নয়। গণমাধ্যমকে শক্তিশালী গণমুখী হিসেবে দেখতে চাই। তথ্যের যেন খণ্ডিত বা বিকৃত উপস্থাপন না হয় সেটা দেখতে চাই।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo