• লিড নিউজ
  • জাতীয়

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছে, দেশে এবার চাহিদার তুলনায় ২২ লাখ টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে।

‎শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত আলু উৎসব অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

‎উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের কৃষিখাতকে আরও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। যার সুফল এ বছর আলু উৎপাদনে দেখা গেছে।

‎নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব
‎তিনি আরও বলেন, দেশে চলতি বছর ১ কোটি ১২ লাখ টন আলু উৎপাদন হয়েছে। যা চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি।

‎কৃষকদের নায্যমূল্য থেকে বঞ্চিত না করে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম উৎপাদনের ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করা আলুর বীজে সহজলভ্য করার তাগিদ দেন।
‎ 
‎এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সদ্য ঘোষিত তফসিল ইস্যুতে সাংবাদিকরা প্রশ্ন করলে, বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo