• লিড নিউজ
  • জাতীয়

‎অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি রোধে নতুন আইন করা হবে: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনলাইন ও এআইভিত্তিক জালিয়াতি রোধে একটি আলাদা আইন করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় তিনি এই নির্দেশনা দেন।

‎রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়ে বলেন, এ ধরনের জালিয়াতি রোধে জরুরি ভিত্তিতে নতুন আইন করা হবে।

‎প্রেস সচিব জানান, বাংলাদেশের কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) আসার পরে জালিয়াতি বেড়ে গেছে অনেক। এটা একটা জালিয়াতির সমুদ্র বলা চলে। এত ব্যাপক হারে জালিয়াতি হচ্ছে, বাংলাদেশের সুনাম বিভিন্ন দেশে নষ্ট হচ্ছে।

‎তিনি বলেন, ‘আমাদের দেশের একটা বড় জালিয়াত চক্র, অনেক মানুষকে ঠকাচ্ছে, ঠকিয়ে ভিসাও জালিয়াতি করছে। এর ফলে অনেক দেশে আমাদের নাগরিকরা হয়রানির শিকার হচ্ছেন। তাদের ভিসা প্রসেসে সমস্যা হচ্ছে। জালিয়াতিকে কীভাবে রোধে একটি আলাদা আইন করতে আজকে প্রধান উপদেষ্টা সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন।

‎তিনি বলেন, খুব জরুরি ভিত্তিতে এই আইন করা হবে, যাতে বাংলাদেশে অনলাইনে বা এআই সফটওয়্যার ব্যবহার করে যারা জালিয়াতি করছে, তাদের বিষয়ে সুস্পষ্ট শাস্তি থাকে, যত রকম ব্যবস্থা নেওয়া যায়, সেগুলো যেন আইনে থাকে।

‎উপদেষ্টা পরিষদের সভায় মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা মারা গেছে তাদের মধ্যে ৩৬ জনকে ২০ লাখ টাকা ও আহতদের ৫ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo