• আন্তর্জাতিক

১১ মাস পর প্রকাশ্যে শান্তিতে নোবেলজয়ী মাচাদো

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ১১ মাস পর প্রথমবারের মতো দেখা দিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধী রাজনৈতিক নেতা মারিয়া কোরিনা মাচাদো।
‎
‎বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে নরওয়ের অসলো শহরের একটি হোটেলের বারান্দায় সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।
‎
‎গত ১১ মাস ধরে আত্মগোপনে ছিলেন মাচাদো। জনসম্মুখে তার শেষ উপস্থিতি ছিল চলতি বছরের ৯ জানুয়ারি। ওইদিন রাজধানী করাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
‎
‎চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পান মাচাদো। গত অক্টোবর মাসে পুরস্কার ঘোষণা করা হয়। তখন দেশে আত্মগোপনে থাকা মাচাদো সশরীরে অসলোতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন।
‎
‎মাচাদোকে নোবেল পুরস্কার দেয়ার প্রতিক্রিয়ায় নরওয়েতে নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় মাদুরো সরকার। পাশাপাশি মাচাদোর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দেন, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার তদন্ত চলমান থাকায় দেশত্যাগ করলে তাকে ‘পলাতক’ গণ্য করা হবে।
‎
‎এরপরও গোপনে দেশ ছাড়তে সক্ষম হন মাচাদো। গত বুধবার (১০ ডিসেম্বর) অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। তবে দেরিতে নরওয়ে পৌঁছানোয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। তার অনুপস্থিতিতেই পুরস্কার প্রদান সম্পন্ন করা হয়।

মন্তব্য (০)





image

‎শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কূটনীতিতেই সমাধা...

১

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে ...

image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

২

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

৩

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৪

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

  • company_logo