ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার বিকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায়। কিন্তু কোথা থেকে করব সেটা পরবর্তীতে জানানো হবে।
পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো কিছু বলার এখতিয়ার নেই। এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময় জানিয়ে দেওয়া হবে।
তিনি বলেন, আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না। যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। আমি নিজে এটা অবশ্যই প্র্যাকটিস করব। তবে এ বিষয়ে আর কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই।
উপদেষ্টা আসিফ বলেন, একটু অপেক্ষা করতে হবে। আমি তো এখনো একটা সিস্টেমের মধ্যে আছি। সুতরাং আমাকে সিস্টেম ফলো করতে হয়। এ (পদত্যাগের) বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন, সেটা আগেই জানিয়েছেন। তিনি গত ৯ নভেম্বর ভোটার এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেন। এরপর ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে আলোচনা ওঠে।
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ মন...
নিউজ ডেস্কঃ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে বৈঠক ...
নিউজ ডেস্কঃ ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈ...
নিউজ ডেস্কঃ লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থা...
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্র...

মন্তব্য (০)