ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাবনার চাটমোহরে তিনজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, অদম্য নারী শামীমা আরা খাতুন, রোজিনা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শামীমা আরা খাতুন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডা. আখি রানী দত্ত ও সফল জননী নারী মোছাঃ. রোজিনা পারভীনকে সম্মননা প্রদান করা হয়।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ...
দিনাজপুর প্রতিনিধি : পুশইন সন্দেহে দিনাজপুর সদরের বনতাড়া সীম...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা কালেক্টর পাবলিক স্কুল অ্...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেসমিন প্রকল্পের মিড-টার্ম রে...

মন্তব্য (০)