• লিড নিউজ
  • জাতীয়

‎রোকেয়া পদক জিতে ঋতুপর্ণার ইতিহাস

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ‘রোকেয়া পদক’ পেলেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা। ‘নারী জাগরণ (ক্রীড়া)’ বিভাগে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই কৃতি ফুটবলারের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সব মিলিয়ে চারজন এবার রোকেয়া পদক পেয়েছেন।

‎গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। আর চলতি বছর তো এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো এশিয়া সেরার আসরে খেলবে বাংলাদেশের মেয়েরা। এই দুই প্রতিযোগিতায় দারুণ নৈপূন্য দেখিয়েছেন ঋতুপর্ণা।

‎এই প্রথম কোনো ফুটবলার রোকেয়া পদক জিতলেন। এই পদকের জন্য নির্বাচিত সর্বকনিষ্ঠ নারী ঋতুপর্ণা।

‎ঋতুপর্ণার এই অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে লেখা হয়েছে, নারী ফুটবলে ইতিহাস সৃষ্টিকারী ঋতুপর্ণা চাকমাকে অভিনন্দন।

‎ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বেগম রোকেয়া পদক ২০২৫। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার এই অর্জনে অত্যন্ত গর্বিত। স্বপ্ন থেকে সংগ্রাম আর সংগ্রাম থেকে সাফল্য ঋতুপর্ণা চাকমার এই যাত্রায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন সবসময় পাশে আছে।'

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo