• অর্থনীতি

৬ দিনে প্রবাসীরা পাঠালেন ৭ হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স ‎

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি মাস ডিসেম্বরের প্রথম ৬ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় সাত হাজার ৭১৩ কোটি ৮১ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

‎রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

‎কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ৬ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৬ কোটি ৩০ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

‎এতে আরও বলা হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আট কোটি ১৭ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৭ লাখ ৯০ হাজার ডলার।

‎এর আগে, গত নভেম্বরেই দেশে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স।

মন্তব্য (০)





image

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক : পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা ও সমস্যা সমাধানে বি...

image

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ: এডিবি

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক...

image

‎রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ...

নিউজ ডেস্কঃ ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্...

image

২১ দিনে রেমিট্যান্স এলো ২০৬ কোটি ডলার

নিউজ ডেস্ক : সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা র...

image

প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

নিউজ ডেস্ক : চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধ...

  • company_logo