• তথ্য ও প্রযুক্তি

নতুন ক্রিয়েটরদের জন্য সুখবর, এক সপ্তাহেই যেভাবে পাবেন মনিটাইজেশন

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নতুন ক্রিয়েটরদের জন্য সুখবর। সম্প্রতি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, যে কেউ মাত্র তিনটি নির্দিষ্ট সেটিংস চালু করলেই মাত্র এক সপ্তাহের মধ্যেই মনিটাইজেশন ফিচারে যুক্ত হতে পারবেন। এতে নতুনরা খুব দ্রুত আয় করার সুযোগ পাবেন।
‎
‎প্ল্যাটফর্ম সূত্র জানায়, নতুন নীতিমালায় মনিটাইজেশনের জন্য বড় ধরনের কোনো শর্ত আর নেই। বরং এখন যেসব তিনটি সেটিংস সক্রিয় করতে হবে, তা হলো—
‎
‎(১) প্রফেশনাল মোড অন করা,
‎(২) ক্রিয়েটর টুলস সক্রিয় করা এবং
‎(৩) বেসিক ইউজার ভেরিফিকেশন সম্পন্ন করা।
‎
‎এই তিনটি ধাপ নিশ্চিত করা হলে ক্রিয়েটরদের কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে রিচ পেতে থাকে এবং অ্যালগরিদম তাদের ভিডিও বা পোস্টকে দ্রুত বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেয়। এর ফলে মাত্র ৫–৭ দিনেই মনিটাইজেশন যোগ্যতা পূর্ণ হয়।
‎
‎নতুন আপডেটের পর থেকে সবচেয়ে লাভবান হচ্ছেন তারা, যারা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট দিয়ে কনটেন্ট তৈরি শুরু করছেন। বিশেষজ্ঞদের মতে, পূর্বের তুলনায় এখন মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হয়ে গেছে, যা তরুণ ক্রিয়েটরদের আরও উৎসাহিত করবে।
‎
‎প্ল্যাটফর্মের একটি টেকনিক্যাল টিম জানিয়েছে, এই নতুন সিস্টেম পরীক্ষামূলকভাবে চালুর পর দেখা গেছে—যারা নিয়মিত কনটেন্ট আপলোড করছেন, তারা পূর্বের তুলনায় দ্রুত আয়ের সুযোগ পাচ্ছেন। ফলে অনেকেই এখন সোশ্যাল মিডিয়াকে বিকল্প আয়ের উৎস হিসেবে বিবেচনা করছেন।

মন্তব্য (০)





image

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধের পথে টেসলা

১

তথ্য প্রযুক্তি ডেস্ক:  প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্...

image

হোয়াটসঅ্যাপেই তৈরি করুন নিজের ছবি দিয়ে পছন্দের স্টিকার, ব...

২

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত কর...

image

‎ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানা...

৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে স...

image

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় ...

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ওয়্যারলেস প্রযুক্তির জগতে নতুন সংযোজন আনছে ব্লুটু...

image

ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, কর্মী খুঁজছে প্রতিষ্ঠান

৫

তথ্য প্রযুক্তি ডেস্ক : সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখবেন, খুঁজে বের করবেন...

  • company_logo