• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে না ঢুকেই অন্যদের পাঠানো মেসেজ পড়বেন যেভাবে

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : দৈনন্দিন জীবনে অনেকেই আমরা নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। তবে কাজের চাপ বা সময়ের অভাবে সব মেসেজ তাৎক্ষণিকভাবে দেখা সম্ভব হয় না, ফলে গুরুত্বপূর্ণ তথ্য হাতছাড়া হয়ে যেতে পারে বা বিভিন্ন সমস্যাও তৈরি করতে পারে। তবে হোয়াটসঅ্যাপ না খুলেও মেসেজ পড়ার কিছু সহজ উপায় রয়েছে।

স্মার্টফোনে নতুন মেসেজ এলে নোটিফিকেশন প্যানেলে তার অংশবিশেষ দেখা যায়। তাই অ্যাপ না খুলেও নোটিফিকেশন টেনে নামালে মেসেজের মূল বিষয়বস্তু দেখা যায়। অনেক সময় লক স্ক্রিনেও মেসেজের প্রিভিউ দেখা যায়। এজন্য ফোনের সেটিংসে গিয়ে নোটিফিকেশনে হোয়াটসঅ্যাপ নির্বাচন করে ‘শো প্রিভিউ’ চালু করতে হয়।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চাইলে হোম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ উইজেট যুক্ত করতে পারেন, যা অ্যাপ না খুলেও সাম্প্রতিক মেসেজ দেখার সুবিধা দেয়। এছাড়া স্মার্ট ঘড়ি ব্যবহারকারীরাও ঘড়ির স্ক্রিনে মেসেজ পড়তে পারেন, তবে এর জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আগে থেকেই ঘড়ির সঙ্গে যুক্ত থাকতে হবে।

 

মন্তব্য (০)





image

এআই দিয়ে তৈরি ছবি-ভিডিওর ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিচ্ছে ...

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি, ভিডিও এব...

image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

  • company_logo