• লিড নিউজ
  • জাতীয়

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ: আপিল বিভাগ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টের রেফারেন্সের ভিত্তিতে গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ আদেশ দেন আপিল বিভাগ।

‎প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সকালেই এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। ফলে হাইকোর্টের রায়ের প্রতি সমর্থন জানিয়ে আপিল বিভাগ স্পষ্ট করেছে, অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন আইনসঙ্গত ও বৈধ।

‎এর আগে, গতকাল (বুধবার, ৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি শেষে আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেছিলেন আপিল বিভাগের বিচারপতিরা। বৃহস্পতিবার সেই মামলার চূড়ান্ত সিদ্ধান্তে হাইকোর্টের রায় বহাল রেখে লিভ টু আপিল খারিজ করা হয়।

‎আইনি লড়াইয়ের এই ধাপ শেষ হওয়ায় অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা প্রশ্নে আর কোনো অনিশ্চয়তা রইলো না বলে মনে করছেন আইনজীবীরা।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo