• জাতীয়

‎খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত; চিকিৎসায় যুক্তরাজ্য-চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ‎

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশি চিকিৎসক দলের সঙ্গে সমন্বয় করে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন।

‎উন্নত চিকিৎসা নিশ্চিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ইন্টেন্সিভ কেয়ার বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিয়েল ও গতকাল (বুধবার, ৩ ডিসেম্বর) রাতে চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যোগ দিয়েছেন।

‎এদিকে বেগম জিয়াকে অন্তর্বর্তী সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার পর হাসপাতাল এলকায় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।

‎এরই অংশ হিসেবে হাসপাতালের নিকটবর্তী দুটি মাঠে বেলা ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়নের কথা রয়েছে। এ নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি না ছড়াতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজ...

নিউজ ডেস্কঃ সংস্কৃতির বিকাশ ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ম...

image

‎৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্য...

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে বর্তমান বিএনপি...

image

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল:...

নিউজ ডেস্কঃ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহু...

image

‎সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে: রিজভী

নিউজ ডেস্কঃ বর্তমান সরকারের ৬ মাসের অঙ্গীকারের লক্ষ্য অ...

image

মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরত...

  • company_logo