• তথ্য ও প্রযুক্তি

অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেইজ বেইট’

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎ কি আপনার মনে হয়—আপনি যেন অকারণে বিরক্ত বা রাগান্বিত হয়ে পড়ছেন?

যদি এমনটা ঘটে, তাহলে সম্ভবত আপনি ‘রেইজ বেইট’-এর ফাঁদে পা দিয়েছেন।

২০২৫ সালের সেরা শব্দ বা বাক্যাংশ হিসেবে এবার ‘রেইজ বেইট’-কে বেছে নিয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত এক বছরে শব্দটির ব্যবহার তিন গুণেরও বেশি বেড়েছে। ‘রেইজ বেইট’ মূলত এমন কনটেন্ট বা অনলাইন কৌশলকে বোঝায়, যা মানুষকে ইচ্ছাকৃতভাবে উত্তেজিত বা ক্ষুব্ধ করে তাদের বেশি সময় অনলাইনে আটকে রাখে।

এই খেতাব অর্জনের জন্য ‘রেইজ বেইট’ পেছনে ফেলেছে আরও দুটি মনোনীত শব্দ—‘অরা ফার্মিং’ এবং ‘বায়োহ্যাক’। সারা বছরে কোন শব্দকে নিয়ে মানুষের কথাবার্তা বেশি হয়েছে—সেটিই সেরা শব্দ নির্বাচনের প্রধান মানদণ্ড।

রেইজ বেইট কী?

আপনি শব্দটি আগে না জানলেও, যদি নিয়মিত ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাহলে সম্ভবত আপনিও কখনো না কখনো ‘রেইজ বেইট’-এর শিকার হয়েছেন।

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ভাষ্য অনুযায়ী, ‘রেইজ বেইট’ হলো এমন সব পোস্ট বা ভিডিও, যা মানুষের রাগ, হতাশা বা বিরক্তি উসকে দেওয়ার উদ্দেশ্যে বানানো হয়। এসব কনটেন্ট সাধারণত বিতর্কিত বা উসকানিমূলক হয় এবং মূল লক্ষ্য থাকে—মানুষকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করা, তাতে সম্পৃক্ততা বাড়ানো।

এটি ইন্টারনেটের আরেক কৌশল ‘ক্লিকবেইট’-এর মতো। তবে পার্থক্য হলো, ক্লিকবেইট আকর্ষণীয় শিরোনাম দিয়ে মানুষকে ক্লিক করায়, আর রেইজ বেইট মানুষকে রাগিয়ে সম্পৃক্ততা বাড়ায়।

অন্য দুটি শব্দের মানে

অরা ফার্মিং—এটি এমন কারো আচরণ বোঝায়, যিনি নিজের ব্যক্তিত্বকে ইচ্ছাকৃতভাবে এমনভাবে উপস্থাপন করেন যাতে তাকে খুব আত্মবিশ্বাসী, শান্ত বা রহস্যময় মানুষ হিসেবে দেখা যায়।

বায়োহ্যাক—নিজের শারীরিক বা মানসিক সক্ষমতা, স্বাস্থ্য বা আয়ু বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করাকে বোঝায়। এতে খাদ্যাভ্যাস পরিবর্তন, ব্যায়াম, জীবনযাপনের রুটিন, ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ, বা প্রযুক্তিভিত্তিক ডিভাইস ব্যবহারের মতো বিষয় অন্তর্ভুক্ত।

 

মন্তব্য (০)





image

অ্যাকাউন্ট ছাড়াই দেওয়া যাবে কল, নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও শিগগিরই অডিও ও ...

image

‎ফেসবুক-ইনস্টাগ্রামে আশির দশকের ছবির ছড়াছড়ি, বানাবেন যেভা...

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকট...

image

এআইয়ের ক্যামেরায় ফিরে এসেছে আশির দশক

নিউজ ডেস্কঃ ধরুন একটি পুরোনো অ্যালবাম খুলেছেন। ছবিতে আপ...

image

ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন

নিউজ ডেস্কঃ বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভ...

image

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আ...

নিউজ ডেস্কঃ গুগলের বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবসার নিয়ম ও কা...

  • company_logo