• লিড নিউজ
  • জাতীয়

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, তালিকায় তৃতীয়

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। আজ রোববার (৩০ নভেম্বর) ‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে। আজ সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ২১৫।

‎একিউআই সূচক অনুযায়ী, ২৩৬ স্কোর নিয়ে শীর্ষ (বিপজ্জনক) অবস্থানে রয়েছে ভারতের দিল্লি ও ২৩৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। এ ছাড়া ১৯৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ ও ১৯৩ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।

‎একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

‎প্রতিদিনের বায়ুমান প্রকাশ করে শহরগুলো কতটা দূষিত কিংবা পরিচ্ছন্ন তা নাগরিকদের জানিয়ে দেয় একিউআই।

‎রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষা...

image

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদে...

image

সংসদীয় সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীক...

নিউজ ডেস্কঃ সংসদীয় সহযোগিতা জোরদার এবং শিক্ষা, কৃষি ও বাণিজ্...

image

ওষুধ শিল্পের বিশ্বায়নে প্রবাসী বিজ্ঞানীদের মেধা কাজে লাগা...

নিউজ ডেস্কঃ প্রবাসে কর্মরত বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষকদের মেধ...

image

‎রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ ...

  • company_logo