• লিড নিউজ
  • জাতীয়

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুর ১টা ১৮ মিনিটে তিনি রাজধানীর বাসাবো থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন।

হাসপাতাল সূত্র জানায়, খালেদা জিয়া বহুদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo