• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগ্লি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীদের পূর্ণ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করবে।

‎লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুইজারল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে ঢাকাস্থ সুইস দূতাবাস জানিয়েছে।

‎তিনি বিশ্বব্যাপী এক উদ্বেগজনক বাস্তবতার কথা তুলে ধরে বলেন, প্রতি তিনজন নারীর মধ্যে একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন।

‎রাষ্ট্রদূত রেটো রেংগ্লি বলেন, কোনো ধর্ম, সম্প্রদায় বা দেশই লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে মুক্ত নয়। তাই এটি প্রতিরোধ করা একটি সম্মিলিত দায়িত্ব।

‎তিনি নারী ও কন্যাশিশুদের সব ধরনের নির্যাতন থেকে রক্ষা করতে সরকার, সুশীল সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের ঐক্যবদ্ধ পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।

‎বাংলাদেশে নারীর অধিকার, ন্যায়বিচার ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে ধারাবাহিক সম্পৃক্ততার অংশ হিসেবে সুইজারল্যান্ডের সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের অংশীদারিত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo