• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচন সুষ্ঠু-ইনক্লুসিভের চেষ্টা সরকারের, কেন্দ্র পাহারার দায়িত্ব জনগণের: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ইনক্লুসিভ করতে সরকার চেষ্টা করবে। তবে কেন্দ্র পাহারার দায়িত্ব জনগণের।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই দরবার শরিফে তিন দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিলের দ্বিতীয় দিনে উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

‎ধর্ম উপদেষ্টা বলেন, ‘পার্লামেন্টে আলেম পাঠানো গেলে; মন্ত্রী-সচিব আলেম থেকে হলে দেশের চেহারা পাল্টে যাবে। কাঙ্ক্ষিত সাফল্যের জন্য আদর্শিক মানুষ প্রয়োজন। এতে পরিবর্তন হবে।’

‎এছাড়া ধর্মকে ব্যঙ্গ, কটূক্তি, অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্ট উস্কে দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

‎সম্মেলনে তিনি ছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

মন্তব্য (০)





image

‎বেগম খালেদা জিয়া: বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক ...

image

দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উ...

image

‎অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে ...

নিউজ ডেস্কঃ অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস...

image

‎শিশু-কিশোরদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলার মাঠে নিয়ে...

নিউজ ডেস্কঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

image

‎উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ...

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথ...

  • company_logo