• লিড নিউজ
  • জাতীয়

‎উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধা নেই: আসিফ মাহমুদ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ শুধু ছাত্র উপদেষ্টা নয়, সরকারে থাকা আরও অনেকে নির্বাচন করবেন জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘নির্বাচন করবো ঘোষণা দিয়েছি। নির্বাচন কোথা থেকে করবো এখনও ঘোষণা দিইনি। শুধু দুইজন ছাত্র উপদেষ্টা নয়—সরকারে বিভিন্নভাবে যুক্ত আরও কয়েকজনও নির্বাচনে অংশ নেবেন।’
‎
‎তার মতে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই। তবে এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত তৈরি করে। তাই যারা নির্বাচনে অংশ নেবেন, তাদের নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার আগেই পদত্যাগ করা উচিত। তিনি জানান, সে অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছেন।
‎
‎আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেন, ‘কেউ নির্বাচনে অংশগ্রহণ করলে আগেই পদত্যাগ করা প্রয়োজন।’
‎
‎ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই কারো অনিয়ম থাকলে দুদক সেটা অনুসন্ধান করতে পারে। দুদক কিছু পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।’
‎
‎এর আগে ১১টি জেলার ৪৪টি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে পাবলিক লাইব্রেরির উদ্বোধন করেন। একেকটি নির্মাণ ব্যয় ৫৩ লাখ টাকা। মোট ব্যয় ২৩ কোটি ৩২ টাকা।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বা...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আর...

image

‎জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

২

নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধ...

image

‎সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

৩

নিউজ ডেস্কঃ সরকারের অনুমতি পেলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা ...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার: ফ্যামিলি কা...

৫

‎নিউজ ডেস্কঃ দেশের দরিদ্র ও অস্বচ্ছল পরিবারগুলোকে সামাজি...

  • company_logo