• লিড নিউজ
  • জাতীয়

‎লুকানো খেলাপি ঋণ-পুঁজি ঘাটতির তথ্য সামনে আসছে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বিনিয়োগ স্থবির, স্বচ্ছতার অভাব এবং প্রয়োজনীয় সংস্কার না থাকায় অর্থনীতি চাপে রয়েছে জানিয়ে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ব্যাংক খাতের গোপন খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি, পুঁজি ঘাটতি- এসব তথ্য একে একে সামনে আসছে।
‎
‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে পল্টনের ইআরএফ মিলনায়তনে অর্থনৈতিক সাংবাদিকতা শীর্ষক গ্রন্থ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে অর্থসূচক।
‎
‎গোপনে রাখা খেলাপি ঋণের পাহাড়, প্রভিশন ঘাটতিসহ তারল্য সংকট- এসব বাস্তবতা তুলে ধরে দেশের নীতিনির্ধারণে স্বচ্ছতা ও সংস্কারহীনতার সমালোচনা করে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া হঠাৎ বিদেশি বিনিয়োগ ঘোষণা ও নীতিগত অস্পষ্টতা বিনিয়োগ পরিবেশ আরও দুর্বল করছে। রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির পথও রুদ্ধ করছে।
‎
‎পাঁচটি ব্যাংক একীভূত করা, প্রশাসক নিয়োগ বা কিছু নিয়ম পূর্বের অবস্থায় ফেরানো- এসবের বাইরে সুশাসন নিশ্চিত করতে কী করা হয়েছে এমন প্রশ্ন তুলে ধরে ড. দেবপ্রিয় বলেন, বর্তমানে বিনিয়োগ পরিবেশ অত্যন্ত দুর্বল। ব্যক্তিখাতে ঋণের প্রবৃদ্ধি বহু বছরের মধ্যে সর্বনিম্ন। সুদের হারসহ নীতিগত দিকনির্দেশনা পরিষ্কার নয়।
‎
‎পলিসি রেট প্রসঙ্গে ড. দেবপ্রিয় বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল। তবে সংকোচনমূলক নীতি বিনিয়োগ ও কর্মসংস্থান কমিয়েছে। এখন স্থিতিশীলতা থেকে প্রবৃদ্ধির দিকে যাওয়ার সময় হলেও জ্বালানি, গ্যাস, ব্যাংক খাতের তারল্য ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা- এসব বড় সংস্কার পিছিয়ে আছে। কেবল চাহিদা ব্যবস্থাপনা নয়, সরবরাহের দিকে সমর্থন দরকার। বাংলাদেশ ব্যাংক তা পায়নি।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বা...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব আর...

image

‎জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

২

নিউজ ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধ...

image

‎সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

৩

নিউজ ডেস্কঃ সরকারের অনুমতি পেলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা ...

image

‎প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের ...

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

image

পরিবারভিত্তিক সমন্বিত তথ্যভাণ্ডার গড়ছে সরকার: ফ্যামিলি কা...

৫

‎নিউজ ডেস্কঃ দেশের দরিদ্র ও অস্বচ্ছল পরিবারগুলোকে সামাজি...

  • company_logo